নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ৬ শিশুসহ ১১ জন রহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পঞ্চগড় শহরের হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ধাক্কামারা হানিফ কাউন্টার ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা গোপনে চট্রগ্রামে যাবার জন্য টিকিট কাটার সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে তারা কিভাবে বা কোথা থেকে পঞ্চগড়ে এসেছে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে তাদেরকে চট্রগ্রাম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। আটককৃতরা হলো পেসকার পাড়া কক্সবাজার আব্দুল নবির ছেলে কবির(২১),কবিরের স্ত্রী জোবেয়ার বেগম(২০), কবিরের মেয়ে ছুমাইয়া (১),বারমিস রহিঙ্গা ক্যাম্প কক্সবাজার পুতুপালক রহিঙ্গা ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে ফয়জুল ইসলাম (৩৯),ফয়জুলের স্ত্রী রেনুয়ারা বেগম(৩০),দিনু ইসলাম (১৫),উম্মে হাবিবা (১২),উম্মে কুলসুম(৯),উম্মে হারিসা(৬),নজরুল ইসলাম(৪) সকলের পিতা ফয়জুল এবং বাদশা মিয়ার ছেলে আবু তাহের (২০)। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments