স্টাফ রিপোর্টার: রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ৩ জনকে চোরাই স্বর্ণসহ গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি. সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১. লিপি কর্মকার (২৯), ২. অর্ণব রায় দীপ্ত (৩০) ও ৩. মো. মুহিন (৩৭)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বুধবার সকাল অনুমান ৮টা ৪৫ মিনিট থেকে বিকাল ৪টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর শ্রী শ্রী রমনা কালী মন্দিরের আনুমানিক ৬ আনা ওজনের স্বর্ণ, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, চুরি করে নিয়ে যায়। ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে শাহবাগ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় চোর শনাক্তকরণে মাঠে নামে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপির উত্তরখান থানাধীন দোবাদিয়া এলাকায় রবিবার ১১ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত আসামি লিপি কর্মকার ও তার স্বামী অর্ণব রায় দীপ্তকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে সোমবার ১২ অক্টোবর বিকাল ৩টায় দোকান মালিক মুহিনকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ২ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্ত বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহ অফিস: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আ ...
স্টাফ রিপোর্টার: বরিশালের বানারীপাড়ায় পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক ও শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মা ...
স্টাফ রিপাের্টার: সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যদের পেনশন-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার ...
সব মন্তব্য
No Comments