রাহাদ সুমন,বরিশাল: স্বামীর অধিকার পেতে থানা পুলিশ থেকে শুরু রাজনৈতিক নেতাদের কাছে একাধিকবার ধর্না দিয়েও ন্যায় বিচার পায়নি যুবতী জান্নাতুন বাবলি (২৯)।
অবশেষে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের বাসায় বিচারের দাবিতে এসে বিচার না পেয়ে সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষপান করেছে ওই যুবতী।
মুমূর্ষ অবস্থায় এক নারী নেত্রী ও স্থানীয়রা ওই যুবতীকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা।
বিভিন্ন সূত্রে ও পূর্বে ওই যুবতীর থানায় দায়ের করা সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার সদর থানার ১নম্বর ওয়ার্ডের গোবরাপাড়া গ্রামের জিয়াউর রহমানের কন্যা জান্নাতুন বাবলির সাথে মোবাইল ফোনে পরিচয় হয় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বাদলের ছেলে তৌহিদুল ইসলাম আশিকের।
পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সুবাধে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তৌহিদুল ইসলাম আশিকের বাড়িতে আসে জান্নাতুন বাবলি। ওইদিনই তাদের বিবাহ হয়।
বিবাহের পর থেকেই যৌতুকের জন্য বাবলির স্বামী তৌহিদুল, দেবর তামিমা ইসলাম, শাশুড়ি ফাহমিদা খানম, শশুর তরিকুল ইসলাম তাকে (বাবলি) শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বাবলি ২০২৬ সালের ১৩ জানুয়ারি গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ১৩/২৬)
মামলা দায়েরের পর স্ত্রী বাবলিকে নির্যাতন না করার শর্তে তাকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করার শর্তে থানা পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে সমঝোতায় মামলা থেকে স্বামী ও তার লোকজনদের জামিন করান বাবলি।
জামিনে এসে ফের অমানুষিক নির্যাতন চালায় স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকজন।
একপর্যায়ে বাবলিকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে হতাশাগ্রস্থ হয়ে গত ১৪ মার্চ স্বামী তৌহিদুল ও তার পরিবারের লোকজনকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন জান্নাতুন বাবলি।
কিন্তু রহস্যজনক কারনে থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে স্বামীর অধিকার পেতে এবং নির্যাতন থেকে মুক্তি পেতে অসহায় বাবলি অসংখ্যবার ধর্না দিয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়।
সর্বশেষ সোমবার (৪ মে) বিকেলে অসহায় বাবলি ন্যায় বিচারের আশায় বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের গৌরনদী বন্দরস্থ বাসায় আসেন।সেখানে বসে যুবতী বাবলি বিষপান করেন।
এ ব্যাপারে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিষপানের পর যুবতী জান্নাতুন বাবলিকে হাসপাতালে নিয়ে ভর্তি করা জেলা উত্তর মহিলা দলের সাবেক সভাপতি তাসলিমা বেগম বলেন, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানিয়েছেন যুবতী বাবলি এখন শঙ্কামুক্ত।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।
বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
৫ এপ্রিল সকাল ১০টায় গাংগু ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ।
সোমবার বিকাল ৫টায় শুরু হওয়া অনুষ্ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুর সহ এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ০৫ মে ২০২৬ মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় ...
পিরোজপুর অফিস: গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা, মানবাধিকার সুরক্ষা ও প্রচারে তাদের সম্পৃক্ততা জোরদার এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স ...
সব মন্তব্য
No Comments