রাহাদ সুমন,বরিশাল অফিস: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহম্মদি খান (৩৯) বরিশালে হামলার শিকার হয়েছেন। নগরীর সদর রোডের পৈত্রিক বাড়িতে বসে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি তাজনিয়া চাঁদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম জানিয়েছেন, হামলার ঘটনায় আহত নাদিমা পাঁচজনের নামোল্লেসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে নাদিমার চাচা নজরুল ইসলাম খানের উস্কানিতে এ হামলা হয়েছে। মামলায় নজরুল ছাড়াও একই এলাকার রেজাউল ইসলাম সাব্বির ও নাহিদুল ইসলাম রাজু, রাজুর স্ত্রী তাজনিয়া চাঁদনী ও সাইফুল্লাহ খান লাবুকে আসামি করা হয়েছে। পুলিশ চাঁদনীকে গ্রেপ্তার করেছে।
নাদিমা জানিয়েছেন, বাবাসহ তাদের পরিবারের সকল সদস্যরা রাজধানীতে থাকেন। তবে প্রায়ই তিনি বরিশালের দাদা বাড়িতে বেড়াতে আসেন। শনিবার (১৮ জুলাই) রাতে তিনি তার চাচাতো বোন শাফিনাজ জেরিন খানকে সাথে নিয়ে যান। এরপরই আসামিরা এসে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে চাচা নজরুল তাকে খুন করার হুমকি দেয়। এসময় অন্যান্য আসামিরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে হামলাকারীরা তার গলায় থাকা দেড় লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে।
এসময় তার (নাদিমা) চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। অভিযোগ করে নাদিমা জানিয়েছেন, তার চাচা নজরুল মাদকাসক্ত। পৈত্রিক সম্পত্তির অংশ সে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। অন্য আসামিরাও তার চাচার সাথে মাদক ব্যবসায় সম্পৃক্ত। তাদের নিয়ে বাড়ির মধ্যে মাদকের আসর বসানো হয়। সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য আসামিরা তার কাছে অনেক আগে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট জেড আই খান পান্নার পরিবার বরিশালে সম্ভ্রান্ত পরিবার হিসেবে পরিচিত। তার দাদা খান বাহাদুর হাসেম আলী খান ব্রিটিশ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। বাবা নুরুল ইসলাম খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে জেড আই খান পান্না দেশব্যাপী সুপরিচিত একজন আইনজীবী।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও বিভাগের বিশেষ অভিযানে রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্র ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মোট ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।এ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বৃহস্পতিবার ১৬ জুলাই ভো ...
সব মন্তব্য
No Comments