বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ববি উপাচার্যের মেয়েকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসাথে এ বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে ফিরতি চিঠি প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ইউজিসি'র পাঠানো পত্রে বলা হয়েছে, গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। চিঠিতে বেশকিছু তথ্য তলব করেছে কমিশন। এর মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির কপি, পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা, যোগ্যতার ভিত্তিতে সাক্ষাৎ প্রার্থীর সংখ্যা, তাদের শিক্ষকতা ও অভিজ্ঞতার তথ্য ছক এবং সিলেকশন বোর্ডের সুপারিশ।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, নিয়োগপ্রাপ্ত প্রভাষকের বিষয়ে ইউজিসি তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। আমরা যাবতীয় তথ্যসহ আগামী সপ্তাহে কমিশন বরাবর পাঠাবো।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশকৃতদের বাদ দিয়ে ওই প্রার্থীকে নিয়োগ দেয়া নিয়ে এরইমধ্যে সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত বিভাগের প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত নাটোরের বেসরকারি বিশ্ববিদ্যালয় পাশকৃত অহনা আরেফিন ববির উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়ে। অনৈতিক প্রভাব খাটিয়েই তাকে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments