স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার ২১ মে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালত রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে খারিজের আদেশ দেন।
এর আগে গত রোববার ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের বিভিন্ন সিদ্ধান্ত, নীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া অর্থনৈতিক, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্তের স্বচ্ছতা যাচাইয়ের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।
আজকের শুনানিতে রিট আবেদনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। তারা আদালতকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনস্বার্থে যাচাই করা প্রয়োজন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি আদালতকে বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এ ধরনের রিট রক্ষণীয় নয়। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালত বলেন, সংবিধান ও প্রচলিত আইনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করার সুযোগ নেই।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়।
আইন বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ আদালতের এই আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরির সুযোগ আপাতত বন্ধ হলো।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments