ডেস্ক রিপোর্ট: সম্প্রতি, গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে পুরনো ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ তৈরি করতে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) দেশের প্রথম রি-কমার্স ব্র্যান্ড সোয়াপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দারাজ অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন ও সোয়াপের প্রতিষ্ঠাতা ও সিইও পারভেজ হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে, উভয় প্রতিষ্ঠান এখন থেকে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস (স্মার্টফোন, ল্যাপটপ, অন্যান্য অ্যাপ্লায়েন্স) কেনার সুযোগ তৈরিতে একসাথে কাজ করবে। সোয়াপ ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসের গুণমান পরীক্ষা করবে এবং ভালো অবস্থায় আছে এমন পণ্যগুলো দারাজের মাধ্যমে বিক্রির জন্য প্রদর্শন করবে।
পণ্য কেনার সময় গ্রাহকরা বিভিন্ন অফার (যেখানে প্রযোজ্য), ইএমআই সুবিধা গ্রহণ ও ভাউচার ব্যবহার করতে পারবেন। আরও বিস্তারিত জানতে এবং আকর্ষণীয় ভাউচার পেতে, ক্লিক করুন - https://www.daraz.com.bd/shop/live-wire-bd-ltd।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments