বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ০১ জুন ২০২৫ রবিবার দিনব্যাপী ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশের সঙ্গে মানবজাতির অস্তিত্ব জড়িয়ে আছে। মানবজাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সচেতন হতে হবে। পরিবেশ দূষণ রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ভালো কাজ করার উদাহরণ তৈরি করতে হবে। পরিবেশ সংরক্ষণের আন্দোলনে সারাবছর সম্পৃক্ত থাকার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments