সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক রবিউল সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে।
দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নড়াইল জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘাতকের দ্রততম সময়ে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি)-র দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা।
পুলিশ ও ধর্ষিতার স্বজন সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) পড়ন্ত বিকেলে জান্নাতিকে নিজ ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালায় পেশায় রাজমিস্ত্রি রবিউল সিকদার। রবিউল নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। সে দুটি বিয়ে করলেও তার কোনো সংসার টেকেনি; বাড়িতে একাই বসবাস করত।
রবিউলের পাশবিক নির্যাতনে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই অবুঝ শিশু জান্নাতির মৃত্যু হয়। পরে ঘটনা ধামাচাপা দিতে সে শিশুটির নিথর দেহ কাঁথা দিয়ে ঢেকে রাখে।
সন্ধ্যা ঘনিয়ে আসলেও শিশু জান্নাতি ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জান্নাতির মা রবিউলের বাড়ির দিকে গিয়ে মেয়েকে ডাকাডাকি করতে থাকলে রবিউল তড়িঘড়ি করে ঘর ছেড়ে পালিয়ে যায়। এতে মায়ের সন্দেহ হলে ঘরে ঢুকে খাটের ওপর রক্তে ভেসে থাকা মেয়ের নিথর দেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স নিরুপমা মল্লিক জানান: "ধর্ষণের কারণে শিশুটির গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত ও ছিন্নভিন্ন হয়ে যায়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।"
ঘটনার পরপরই নড়াইলের পুলিশ বিভাগ অপরাধীকে ধরতে মাঠে নামে। সোমবার রাতেই নিহত জান্নাতির বাবা মফিজুল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে জনতা অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুপুরেই তাকে জেলা বিচারিক আদালতে পাঠালে
অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তারের পরপরই বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে নড়াইল। সকালে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নড়াইল-মাগুরা সড়ক অবরোধ করে।
বিক্ষোভের মুখে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিয়ে বলেন, "অপরাধীর সর্বোচ্চ ও কঠোরতম শাস্তি নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ ও মামলার তদন্তকারী দল যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।" ডিআইজির আশ্বাসে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছাড়েন।
তবে দুপুরের পর নড়াইল-যশোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং পুলিশ সুপার আল মামুন সিকদার, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, ঘটনাস্থলে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আসামির দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির অঙ্গীকার করলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments