বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ১৮ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ‘শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন এসময় উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে আলোচনা শুরু করা হয়। এসময় বুয়েটের শিক্ষকবৃন্দ শেখ রাসেলের ১১ বছরের ক্ষুদ্র জীবনের উপর আলোচনা ও স্মৃতিচারণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে হত্যা করেছিল তাকেও। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। অনুষ্ঠানে ১৫ আগস্টে নিহত শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।
পরে মাঠের উত্তর-পূর্বে নারকেল গাছের চারা রোপন করার মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। এসময় অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ ও সহকারী প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানগন, ছাত্র-ছাত্রীসহ বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments