স্টাফ রিপোটার: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, গার্মেন্টস শিল্পের ন্যায় চামড়া শিল্পেও রপ্তানিতে উৎসাহ দেয়ার লক্ষ্যে প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। কৃষির জন্য অতীব প্রয়োজনীয় সার উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আশুগঞ্জে পুরাতন সার কারখানার স্থলে একটি আধুনিক সার কারখানা এবং ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।
রবিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর দ্বিতীয়বারের মত শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, আমার নির্বাচনী ইশতেহার এবং জনগণের আশা আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বপ্নযাত্রা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে শিল্প মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা চিনিকলগুলো আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে একটি লবণ ইনস্টিটিউট স্থাপন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের দক্ষ সিনিয়র সচিবের নেতৃত্বে আমাদের টিম কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের অন্যান্য মন্ত্রণালয়/দপ্তরের সাথে আমরা যৌথভাবে কাজ করবো।
মন্ত্রী বলেন, আমি দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করতে চাই। আমার উপর মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছেন, তার প্রতিদান দিতে চাই।
দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ প্রথম দপ্তরে আসেন। তিনি মন্ত্রণালয় প্রঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি শিল্প মন্ত্রণালয়ের বিগত ১৫ বছরের অর্জন নিয়ে ‘সমৃদ্ধির ১৫ বছর’ শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ০৭ জানুয়ারি, ২০১৯ শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হয়ে সফলভাবে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সালের ১১ জানুয়ারি দ্বিতীয়বারের মত শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments