আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকস্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯২ জনে পৌঁছেছে। এতে আহত সংখ্যা ১ হাজার ৬৭০ জন ছাড়িয়েছে। অনলাইন পােটাল বিবার্তা ডটকম এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকস্প আঘাত হানে মিয়ানমারে। এই ভূমিকস্পের কেন্দ্রস্থল মায়ানমারের সাগাইং এলাকায়। দেশটির রাজধানী থেকে ১০০ কিলোমিটার উত্তরে। এর তীব্র প্রভাব প্রতিবেশী বাংলাদেশ, চীন, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে অনুভূত হয়েছে।
গণমাধ্যমে জানাগেছে, ভূমিকস্পে ব্যাংককে একটি বহুতল ভবনে ধসে ৪৩ জন আটকা পড়েছেন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলায় নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়েছে। ভবনটিতে অন্তত ৪৩ জন ধ্বংসস্তুপে আটকা পড়েছেন।
এছাড়া মীয়ানমার মান্দালয় অঞ্চলে শুক্রবারের জুমার নামাজের সময় শ্বে ফো শিং মসজিদ ধসে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে।
ভূমিকম্পে ঐতিহাসিক মান্দালয় অঞ্চলের আভা সেতু ধসে পড়েছে। মান্দালয় প্রসাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের ফলে মোবাইল নেটওয়ার্কেও সমস্যা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments