আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদেশ মতামত জানানোর পর আটক ব্যক্তিদের সীমান্তের ওপারে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্দেহভাজন বাংলাদেশিদের আটক করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। বিএসএফ ওই ব্যক্তিদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবে। এই জোর করে ফেরত পাঠানোর পদ্ধতিকে বলা হচ্ছে ‘পুশ ব্যাক’। তবে শুক্রবারের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সরাসরি সমর্থন করা হয়নি।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে অনেককে আটক করে ‘পুশ ব্যাক’ করার চেষ্টা হয়েছে। নাগরিকত্বের নথি থাকার পরও এ ধরনের উদ্যোগ আদালতে প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার সম্প্রতি জানিয়েছে, ‘পুশ ব্যাক’ ঠেকাতে ভারত সীমান্তে কড়া নিরাপত্তা রাখা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নজরদারি জোরদার করার ঘোষণা দিয়েছে। সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হচ্ছে। ফলে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক বোঝাপড়া অনুযায়ী ভারতে বিদেশি চিহ্নিত করার নির্দিষ্ট আইন আছে। সন্দেহভাজন ব্যক্তিকে বিচার প্রক্রিয়ার সামনে হাজির করতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দেশেও তথ্য পাঠাতে হয়।
এই পরিস্থিতির মধ্যেই আগামী শনিবার, ৩০ মে, ভারতে আসছেন মিয়ানমারের রাষ্ট্রপতি। তিনি ২ জুন পর্যন্ত ভারতে থাকবেন। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি নানা সময় প্রচার চালিয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারীও রোহিঙ্গা
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments