ডেস্ক রিপাের্ট: দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ সুপারিশ করেছে। এ সুপারিশ আগামী ২৯ জুন ২০২৬-এ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
২০২৫ অর্থবছরে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর পরবর্তী নিট মুনাফা করেছে ৯৫.১৫ কোটি টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪.৬৯ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৪.৯৭ টাকা। একই সঙ্গে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৪ সালের ৪৬.৩০ টাকা থেকে বেড়ে ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ৪৯.৫৫ টাকায়। ডিবিএইচের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) ২০২৫ সালের ডিসেম্বর শেষে ৩০.৪৬ শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি (আরওই) ৯.৮ শতাংশ।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ গত ৩০ বছর ধরে দেশে প্রায় ৬৩ হাজারের বেশী পরিবারকে ১৭,৬০০ কোটি টাকার অধিক গৃহঋণ প্রদান করেছে।
ডিবিএইচ বর্তমানে দেশের সকল বিভাগীয় শহরসহ ১৭টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন লোন ও ডিপোজিট সেবা প্রদান করছে। ডিবিএইচের খেলাপী ঋণের পরিমান ১ শতাংশের কাছাকাছি এবং প্রতিষ্ঠানটি গত ২০ বছর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA) রেটিং অর্জন করেছে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments