স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়িয়েছে। তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই দাম নির্ধারণ করা হয়। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি গ্রাম হিসেবে যে দাম নির্ধারণ করা হয়েছে, তাকে ভরিতে (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) রূপান্তর করলে বাজারদর দাঁড়ায় নিম্নরূপ:
স্বর্ণের নতুন দাম (ভ্যাট সহ):
২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম ২০,৬৩০ টাকা, যা ভরিতে দাঁড়ায় ২,৪০,৬২৮ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৯,৭০০ টাকা, ভরিতে ২,২৯,৭৮০ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৬,৯২০ টাকা, ভরিতে ১,৯৭,৩৫৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ১৩,৮২০ টাকা, ভরিতে ১,৬১,১৯৬ টাকা।
রৌপ্যের নতুন দাম (ভ্যাট সহ):
২২ ক্যারেট রৌপ্য প্রতি গ্রাম ৪৫৫ টাকা, ভরিতে ৫,৩০৭ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ৪৩৫ টাকা, ভরিতে ৫,০৭৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৩৭৫ টাকা, ভরিতে ৪,৩৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ২৮৫ টাকা, ভরিতে ৩,৩২৪ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত দাম কার্যকর থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments