স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দ মন্ডল (৫২) এবং রাজন চন্দ্র সরকার (৩৫)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানকৃত স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি টিম ধানমন্ডি ২৭ নম্বর রোডের মোগল কাবাবের সামনে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে এবং বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments