বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশমুরবিপ্রবি) বন্ধ অবস্থায় পড়ে থাকা প্রধান ফটকের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব৷
সরজমিনে গিয়ে দেখা যায়, নানাবিধ সমস্যার কারণে বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নির্মাণ কাজ। শুরু হবার পর এখন পর্যন্ত শুধুমাত্র জিএলের কাজ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, “মেইন গেটের কনসাল্টিং ফার্মকে আগামী সপ্তাহে ডেকেছি। মেইন গেটের যে ইঞ্জিনিয়ার, ওস্তাগার আছে তারা ফিনিশিং দিতে পারছে না। তবে আশা করি এ বছরের মধ্যেই মেইন গেটের কাজ শেষ হবে।
তিনি আরও বলেন, “আমার টার্গেট জুনের মধ্যে মেইন গেটের কাজ শেষ করা।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃক তৈরিকৃত কাজের অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, আরডিপিতে মেইন গেটের জন্য ২ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। যা
দরপত্রের মাধ্যমে কাজী মাহবুবুর রহমানকে ২ কোটি ১৪ লক্ষ টাকায় বিপরীতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর নির্মাণ কার্যাদেশ প্রদান করা হয়। প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে গেটের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি হয়েছে ২২% এবং জুলাই থেকে সেপ্টেম্বর এবং পরবর্তী তিনমাসে অগ্রগতি হয়েছে মাত্র ৪ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments