বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করবে। পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী বাড়ানো, উদ্যানকে সিসি ক্যামেরার আওতাধীন রাখা এবং ক্যাম্পাস সংলগ্ন উদ্যানের গেটসমূহ রাত ৮টার পর বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ২৯ মে ) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সদস্যদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত নিরাপত্তা উপ-কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, ডিএমপি’র রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপি এর প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ওসি মো: খালিদ মনসুর উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদ্যানে প্রবেশের সকল গেট রাত ৮টার পরে বন্ধ রাখার ব্যবস্থা করা; কালি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মন্দিরের নিজস্ব বিকল্প গেটের ব্যবস্থা করা; পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে সিসি ক্যামেরার আওতায় আনা, লাইট, সিসি ক্যামেরা স্থাপনের পূর্বে নির্দিষ্ট সময় পর পর অভিযান চালানো; সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি প্রবেশ পথে দুজন করে তিন শিফটে মোট ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করা; ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে না যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রচারণা চালানো এবং উদ্যানের ভেতরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা ।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments