বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে পাস করেছে ২৬ জন । রবিবার (১০ আগস্ট) বোর্ডের ওয়েবসাইডে এ ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ২৬ জন পাস করেছে। ২৬ জনই জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ২৭৬ জনের ফলাফলের গ্রেডে পরিবর্তন এসেছে। বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছরের এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী ৩৮ হাজার ৪৩৭টি উত্তরপত্র নিরীক্ষণের আবেদন করেন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের ৮২ হাজার ৯৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮। ফেল করেছিল ৩৬ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। ফেলে থেকে ২৬জন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এই বোর্ডে পাশের সংখ্যা দাঁড়িয়েছেন ৪৬ হাজার ৭৮৪ জনে। জিপি-৫ এর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪০টিতে।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments