আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলী হামলায় আরও ৬৩ ফিলিস্তিনিদ নিহত হয়েছে। এর মধ্যে ২২ জন ছিলেন ত্রাণ নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও আট জনের মৃত্যু হয়েছে। রবিবার ( ২৩ আগষ্ট ) বার্তাসংস্থা আল জাজিয়া এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে জানান, ইসরাইলি বাহিনী গাজা সিটির ভেতরেও একের পর এক গোলাবষর্ণ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন এক মিলিয়ন মানুষকে উৎখাতে অভিযান চালাচ্ছে।
সংবাদমাধ্যম বলেছেন, গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করেছে। এসব অঞ্চলে একদল বাসিন্দাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সাবরা এলাকায় ড্রোন হামলায় চারজন নিহত হন। ওই এলাকার আরেকটি বাড়িতে হামলায় শিশুসহ আটজন নিহত হন।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, খাদ্য সহায়তা গ্রহণের চেষ্টা করা ফিলিস্তিনিদের উপর আক্রমণ বেড়েছে। যার ফলে মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ২১ আগষ্ট বৃহস্পতিবার ফিলিস্তিনের ভূখন্ড গাজা সিটি দখলে নিতে অভিযান শুরু করেছে ইসরাইল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে ওই দিন মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়েছে। এখন আরও ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা সেটা জানে। খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে ইউএস কোস্ট গার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের ‘অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসার’ ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত ন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা এখন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি। তিনি অভিযোগ করেন, হাভানা সরকার চীন ও রাশিয়ার গোয়েন্দা ঘাঁটির আশ্রয় দিচ্ছে এ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মঙ্গলবার উত্তপ্ত ফোনালাপ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্ ...
সব মন্তব্য
No Comments