স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নি.) এ বি এম আবদুল্লাহ খালেদ সাকিব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ক্যান্টনমেন্ট থানার আদালত সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি প্রকাশ্যে দেশের ভেতরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার পতনের চক্রান্তে লিপ্ত ছিলেন। ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছেন এবং পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালত সূত্রে জানা গেছে, মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৪-এর ক ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওতে সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে পদায়নে অর্থ লেনদেনসহ নানা অনিয়ম নিয়ে তাকে মন্তব্য করতে শোনা যায়। অডিওটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
অডিও ছড়িয়ে পড়ার পর ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর রাজারবাগে সংযুক্ত করা হয়। এর আগে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে রাকিবুল হাসান দাবি করেছেন, অডিওটি তার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানাতেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। একই দিন রাজারবাগ থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হক।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবু ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছে ...
সব মন্তব্য
No Comments