বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ১০ই ফেব্রুয়ারী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও মিলন-মেলা হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় হল প্রাঙ্গণে জমায়েত হয়ে হলের এলামনাই ও ছাত্ররা পদযাত্রার মাধ্যমে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার, হলের শহীদ মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান ও আসাদুল্লাহ স্মৃতি-স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
’প্রাণের উচ্ছ্বাসে মিলিব সকলে’ শ্লোগান দিয়ে বিকাল ৪:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে উপ¯িথত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী এস এ আবুল হায়াত ও আয়োজক কমিটির সহ-আহ্বায়ক শেরে বাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মো. শাখাওয়াৎ হোসেন ফিরোজ।
প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশনের সদস্যরা তাদের হল জীবনের স্মৃতিচারণ করেন এবং আয়োজনের নানাবিধ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সংগঠনের সভাপতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে হলের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহনের অভিপ্রায় ব্যক্ত করেন। হলের প্রভোষ্ট, শিক্ষার্থী ও এলামনাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও এলামনাই এসোসিয়েশনকে শেরে বাংলা হলকে একটি আন্তর্জাতিক মানের হলে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহন করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষার ও গবেষনায় বিশ^বিদ্যালয়ের র্যাংকিং বাড়ানোর জন্য গৃহীত কার্যক্রম ও পরিকল্পনা উপস্থাপন করেন এবং বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ও পরিচালক, ছাত্রকল্যাণ পরিদপ্তর, শেরে বাংলা হলের আবাসন ব্যবস্থা উন্নায়নে এলামনাই এসোসিয়েশনেকে এগিয়ে আসার প্রতি আহবান জানান।
এলামনাই ও ছাত্রদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজের ও র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments