স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার হয়েছে ৪২৫ জন। এর মধ্যে রমনা বিভাগ ৩৯, লালবাগ ২৪, ওয়ারী ৬১, মতিঝিল ৫৭, তেজগাঁও ৫৬, মিরপুর ৮৮, গুলশান ৫৫, উত্তরা ৪৩ ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করে। অভিযানে তাদের হেফাজত থেকে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুইটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
অন্যদিকে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন গোলাম সারোয়ার, সাইদুল ইসলাম সোহাগ, সজল, মোঃ রাকিব হোসেন, মোঃ রবিউল হাসান ওরফে নবী হোসেন, আরিফ, মোঃ রিফাত, মোঃ আঃ মান্নান, রুবেল, মোঃ ইকবাল হোসেন, বিমল চন্দ্র দাস, আকিব, সুরুজ মূধা, মোঃ মুসলিম, মোঃ ইউসুফ, মামুন, মোঃ নজরুল, মোঃ শুকুর আলী, মোঃ শাকিল, মোঃ হাদম মোল্লা, মনসুর আলী, মোঃ শাকিল, মোঃ মুক্তাকিম, মোঃ সেলিম, মোঃ রকি, রবিন, মোনারুল, মোঃ ওমর ফারুক ও মোঃ নূর নবী। এদের মধ্যে দুইজন পরোয়ানা মূলে, ২২ জন মোবাইল কোর্ট মোতাবেক এবং পাঁচজনকে পুরাতন মামলায় গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments