বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিএসসি (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১০জন মেধাবী শিক্ষার্থীকে “ডিনস্ এ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। এছাড়া অসাধারণ গবেষণা কর্মের জন্য বিভিন্ন বিভাগের ৪জন শিক্ষককে “ডিনস্ এ্যাওয়ার্ড” প্রদান করা হয়। আজ ২৬ অক্টোবর বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারম্যানগণ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সফল মানুষ হওয়ার চেয়ে মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন - এমরাউল ইসলাম ইমন ও ইমরান হোসেন সবুজ (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), সাদিত বিহঙ্গ মালিথা ও ইশমাম তাহমিদ (ফলিত রসায়ন ও কেমিকৌশল), মো. তানভীর আলম ও মো. তানভীর আরাফাত (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), ফারশিদ রেজা ও উম্মে মাহবুবা নাবিলা (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং) এবং মনীষা মুশতারি উৎসা ও নিলয় ইরতিসাম (রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন -অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), সহযোগী অধ্যাপক ড. এম. এল. পলাশ (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), সহকারী অধ্যাপক ড. মাইনুল হোসেন (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) এবং সহকারী অধ্যাপক সুজন সরকার (রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments