ডেস্ক রিপোর্ট : প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহক ও কর্মীরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এই Partnership er আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীরা এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের বিভিন্ন ওয়েলনেস সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি & Wealth Management শায়লা আবেদীন এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের নীরা বিভাগের Business Development ম্যানেজার ফাতেমা আক্তার এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের অ্যাসথেটিক কনসালট্যান্ট ডা. রুমানা নাজনীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটি তৈরি হয়েছে। ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যা ...
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।রোববার (১৮ অক্টোবর) সোনা ব্ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
সব মন্তব্য
No Comments