আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬২২ জন। আহত হয়েছে অন্তত ১৫০০ জন।শনিবার (৩০ আগষ্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্ব -উত্তরপূর্বে এবং ভূমিকম্পটি ছিল মাত্র ৮-১০ কিলোমিটার গভীরে। এর গভীরতা কম হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো কুন্নর প্রদেশে। পাহাড়ি ও দুর্গম এই অঞ্চলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
বিশ্লেষকরা বলেছেন, অগভীর এ ভূমিকম্পে আফগানিস্তানের নাজুক অবকাঠামো ও দুর্বল প্রস্তুতি ব্যবস্থাক আরও স্পষ্ট করে তুলেছে। মৃত্যুের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments