ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল গত ৭০ বছর ধরে সৃজনশীলতা ও মতামত প্রকাশ করার কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। এ উপলক্ষে বৃত্ত আর্টস ট্রাস্ট (বাংলাদেশ), তারা থিয়েটার (যুক্তরাজ্য) ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে আয়োজন করেছে ‘আর্টিস্টস মেক স্পেস’ (এএমএস)। তরুণ বাংলাদেশি ও যুক্তরাজ্যের শিল্পীদের মধ্যে সহযোগিতা ও স্বকীয়তাকে অনুপ্রাণিত করতে এবং বাংলাদেশে ৭০ বছর উদযাপন উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তা (কমিশন) প্রদান করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় এই প্রকল্পের উদ্বোধনী প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের রশিদ চৌধুরী আর্ট গ্যালারীতে চলছে। এই প্রদর্শনী চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগ্রহীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শিরিন আখতার ও প্রফেসর বেনু কুমার দে। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুবুল হক, শিল্পী ঢালী আল মামুন এবং শিল্পী নাজলী লায়লা মনসুর।
এই প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী মাহবুবুর রহমান ও নাতাশা কাঠি চন্দ্রা। বাংলাদেশে এই প্রদর্শনীটি পর্যায়ক্রমে ঢাকা ও সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম (সিলেট), ব্রিটিশ কাউন্সিল (ফুলার রোড, ঢাকা) ও বৃত্ত আর্টস ট্রাস্ট (ঢাকা) এই ৩টি ভেন্যুতে প্রদর্শিত হবে। এই প্রকল্পটি ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার- এই ৩টি ভেন্যুতে।
মহামারীর সময়ে ভার্চুয়াল জগতের যে উপযোগীতা ও নির্ভরশীলতা তৈরি হয়েছিল, বৃত্ত আর্টস ট্রাস্ট (বাংলাদেশ) ও তারা থিয়েটার (যুক্তরাজ্য) এই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে ৭ জন বাংলাদেশি শিল্পী ও ৭ জন যুক্তরাজ্যের শিল্পীকে একত্রিত করে। এই ১৪ জন শিল্পী ভার্চুয়াল যোগাযোগের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের সমন্বিত চিন্তাগুলোকে সরাসরি যোগাযোগের সীমাবদ্ধতাকে অতিক্রম করে একত্রিত করেছে এবং সৃষ্টি করেছে তাদের শিল্পকর্ম। এই প্রকল্পে বাংলাদেশ থেকে শিল্পী ঢালী আল মামুন, সালাউদ্দিন আহমেদ ও মাহমুদুল হোসেন এবং যুক্তরাজ্য থেকে জেনিফার ট্যাং, ক্লাইভ লিটল, উজমা হামিদ ও যাসপ্রীত কৌর মেন্টর হিসেবে নিয়োজিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments