মো.পাভেল ইসলাম, রাজশাহী: হলের তৃতীয় তলা থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম।
অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, হবিবুর হলের আবাসিক শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে হলের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর জমা দেওয়া হবে।
হল প্রাধ্যক্ষ আরও বলেন, কমিটির তিনজনই হবিবুর হলের আবাসিক শিক্ষক। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহযোগী অধ্যাপক ড. গৌতম দত্তকে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক ড. আশিক শাহরিয়ার।
উল্লেখ্য, গত বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ার নামে এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঐদিন হাসপাতাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের সাথে বিতর্কে জড়ান ও হাসপাতালে ভাঙচুর করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় রামেক হাসপাতালের স্টাফ ও ইন্টার্ন চিকিৎসকদের আঘাতে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থী। তাদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবার হাসপাতালে ভাঙচুর করায় অজ্ঞাতনামা রাবির তিনশ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন রামেক কর্তপক্ষ।
এদিকে নিহত শিক্ষার্থী শাহরিয়ারের চিকিৎসায় অবহেলা ও শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ করে আজ শনিবার বিকেলে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার কথা রয়েছে রাবি কর্তৃপক্ষের। এছাড়া একই অভিযোগে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধনের ডাক দিয়েছেন রাবি শিক্ষার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments