সিলেট অফিস: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে ভারতীয় চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবাসহ ১ জন ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার ২৮ আগস্ট এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি গত ২৭ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারী চক্র কুমারশাইল এলাকা দিয়ে অস্ত্র ও মাদকের চালান পাচার করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একজন ভারতীয় চোরাকারবারীকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড .২২ বোরের গোলাবারুদ এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক ভারত থেকে বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। পলাতকদের ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, "সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments