আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পালাবদল ঘটেছে। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল শনিবার ৯ মে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। আজ শুক্রবার কলকাতায় বিজেপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয়। তার নাম প্রস্তাব করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপ-পর্যবেক্ষক হিসেবে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগ্রহণ হয় এবং ৪ মে ভোটগণনা হয়। ২৯৪টি আসনের মধ্যে একক দল হিসেবে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। এই ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২০ সালের ডিসেম্বরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করেন। এবার ২০২৬ সালের নির্বাচনে ভবানিপুর কেন্দ্রে মমতাকে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। ভবানিপুর দীর্ঘদিন ধরে মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনকালের সমাপ্তি ঘটল।
এনডিটিভি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে দুই দশক পর আবার উপ-মুখ্যমন্ত্রী পদ চালু হচ্ছে। নতুন বিজেপি সরকারে দুজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। গত ২০ বছরে রাজ্যে এই পদটি ছিল না।
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments