স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার, ১৪ জুন পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে দুদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন বাংলাদেশ পুলিশ দুবাই থেকে ইমেইল পেয়ে গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে অবগত হয়। এনসিবি আবুধাবি জানিয়েছে, ইউএই ফেডারেল ল অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। এর আগে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানোর পর বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
দুদকের দায়ের করা মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০২৬ সালের ৮ মার্চ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ৩ মে আদালত তার অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন এবং ১৩ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
চার্জশিটে দুদক জানায়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দিয়েছিলেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর ও ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। সব মিলিয়ে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। দুদকের হিসাব অনুযায়ী, তার বৈধ আয় ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা এবং ব্যয় বাদে নিট সঞ্চয় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রমাণ পেয়েছে দুদক।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও র্যাবের মহাপরিচালক ছিলেন। অভিযোগ ওঠার পর তিনি দেশ ছাড়েন। আদালত ইতিমধ্যে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাট, গোপালগঞ্জ-মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে।
স্টাফ রিপোর্টার: জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবুল বারকাত জামিন পেয়েছেন। সোমবার, ১৬ জুন ঢাকার একটি আদালত তার জামিন মঞ্জুর করেন। এর একদিন আগেই রোববার, ১৫ জুন ...
শ্যামল বিশ্বাস, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতায় নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্র ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের কর্মকর্তা রিপনকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৩৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। রব ...
সব মন্তব্য
No Comments