ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস উপহার পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকাল রবিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস বাংলাদেশে প্রবেশ করে। আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্টের শূণ্য রেখায় ত্রিপুরা সরকারের পদস্থ কর্মকর্তারা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা’র নিকট প্যাকেট ভর্তি ৮’শ কেজি আনার হস্থান্তর করেন। ১’শ প্যাকেটে করে ৪’শ টি আনারস পাঠানো হয়। আনারসগুলো ত্রিপুরার কুমারঘাট ও অম্পি এলাকা থেকে সংগ্রহ করা হয়। এসব আনারস খুবই রসালে ও সুমিষ্ট বলে ভারতীয় কর্মকর্তারা জানান।
ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা’ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম উপহার পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সুসম্পর্ক রয়েছে। আম ও আনারস আদান প্রদানের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।
এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও পর্যটন দপ্তরের পরিচালক তরিত কান্তি চাকমা, উদ্যান ও মাটি সংরÿণ অদপ্তরের পরিচালক ড. ফনি ভোষন জমাতিয়া, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক), ত্রিপুরার প্রধানমন্ত্রীর হাউজ হোল্ড ম্যানেজার কৌশিক চক্রবর্তী, আখাউড়া শুল্ক রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠান।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments