জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ২-১ গোলে ব্রাজিল সমর্থক গোষ্ঠীকে পরাজিত করে।
রবিবার (২০ নভেম্বর) বিকাল ৩ টায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা সমর্থক গোষ্টী দলের নেতৃত্ব দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং ব্রাজিল সমর্থক গোষ্ঠীর নেতৃত্ব দেন একই বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। খেলাটি পরিচালনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রউফ।
ম্যাচের ১৭ মিনিটে ফ্রি কিক থেকে দূর্দান্ত এক গোল করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর দলকে লিড এনে দেন ¯œাতকোত্তরের শিক্ষার্থী শাহেদ ইভান। প্রথমার্থের অতিরিক্ত সময়ে ব্রাজিল সমর্থক গোষ্ঠী দলকে সমতায় ফেরান ¯œাতকোত্তরের শিক্ষার্থী পল্লব বসু। ১-১ গোলের স্কোরলাইন নিয়ে বিরতীতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী দলকে এগিয়ে নিয়ে যান তৃতীয় বষের শিক্ষার্থী নুর মোহাম্মদ। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে ছন্দ হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ব্রাজিল সমর্থক গোষ্ঠী দলটি। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে ধুকতে থাকা দলটি আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি।
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী দলের অধিনায়ক অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, বিশ^কাপের যে উচ্ছ¡াস এটা আমাদের ইউআরপি বিভাগেও আছে। সেই উচ্ছ¡াস পেতে আমরা শিক্ষক- শিক্ষার্থীরা মিলে একটা ম্যাচ খেলেছি। ভবিষ্যতেও এমন বন্ধুত্বপূর্ণভাবে আমরা আবারও ম্যাচ খেলব। দিনশেষে আমরা সবাই এই বিভাগে শিক্ষক-শিক্ষার্থী সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখব।
ব্রাজিল সমর্থক গোষ্ঠী দলের অধিনায়ক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, আমরা সবাই একত্রিত হয়ে খেলতে পেরেছি এটাই আমাদের সাফল্য। আমরা সামনে আরও দুইটা ম্যাচ একসাথে খেলব। আশা করি বিশ^কাপের উন্মাদনায় আমদের ম্যাচগুলো শিক্ষক শিক্ষার্থী একসাথে উপভোগ করব।
এসময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম, অধ্যাপক ড. গোলাম মইনুদ্দীন, সহযোগী অধ্যাপক ফরহাদুর রেজা, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক সানিয়া সিফাত মিতি, সহযোগী অধ্যাপক আফসানা হক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments