বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইলে অবস্থান থেকে গণঅনশন শুরু করেছে। শুক্রবার ( ১৭ মে ) বেলা ৩টা থেকে গণঅনশন কমূসুচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই কর্মসুচি। একই সঙ্গ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলছে।
বৃহস্পতিবার ( ১৫ মে ) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলােচনা শেষে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
তিনি বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি। আমাদের ওপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছেন। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত জহন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না।
১৩ মে তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা' কর্মসুচি দিয়ে যমুনা অভিমুখে যাত্রা করলে রাজধানীর মৎস ভবন এলাকায় পুলিশ হামলা করে।
এই হমালার প্রতিবাদে ওই দিন রাত থেকে রাজধানীর কাকরাইল মোড়ে লাগাতার অবস্থান করছে।
কর্মসুচিতে সংহতি জানিয়ে অবস্থান কর্মসুচেতে অংশ নেন শিক্ষকরা।
শুক্রবার ( ১৬ মে ) প্রাক্তন শিক্ষার্থীরা আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান কর্মসুচিতে অংশ নিয়েছেন।
আন্দোলনকারীরা বুধবার রাত থেকে কাকরাইল মোড়ে অবস্থান করছে। কেই সড়কে শুয়ে, কেই বসে ছিলেন।
শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থাস স্থল থেকে সরবেন না বলে জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments