ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস স্টকহোমের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী-‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ এর উদ্বোধন অনুষ্ঠান দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সুইডেন নিবাসী বঙ্গবন্ধু অনুরাগী মোহাম্মদ আফতাবুর রহমান এর সংগৃহীত এবং মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ও কূটনৈতিক জীবনের বিভিন্ন দুর্লভ ছবি এই আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, জনাব মোহাম্মদ আফতাবুর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। বক্তারা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনকে তাঁরা স্বাগত জানান এবং এ ধরণের আয়োজনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন বঙ্গবন্ধুর জীবন, কর্ম এবং চেতনা প্রবাসী সহ সকল বাঙ্গালীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুদায়িত্ব পালন করতে হবে সকলকে হাতে হাত রেখে।
উল্লেখ্য, দুই সপ্তাহ ব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী ১৫ আগস্ট ২০২১ পর্যন্ত দূতাবাস প্রাংগণে অনুষ্ঠিত হবে। আলোকচিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments