স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ২৭ জুলাই, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।
বাজুস গ্রাম প্রতি দাম প্রকাশ করেছে। সেই হিসাবে ভরিতে রূপান্তর করলে নতুন দাম দাঁড়িয়েছে ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৩৭৫ টাকা, যার গ্রাম প্রতি দাম ১৮ হাজার ১২২ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৩৭৯ টাকা, গ্রাম প্রতি ১৭ হাজার ২৬৫ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ২৯২ টাকা, গ্রাম প্রতি ১৪ হাজার ৮৫৭ টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৪৮৭ টাকা, গ্রাম প্রতি ১২ হাজার ২১৬ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অলংকারের ডিজাইন ও মজুরি অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সাথে ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকবে এবং গ্রাহকের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকারের এগ্রেজে পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত মূল্য কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments