ডেস্ক রিপোর্ট : পোষা প্রাণিদের গ্রুমিং ও খাবারসহ আনুষঙ্গিক পণ্য ও সেবা সহজলভ্য করতে গত ১৩ সেপ্টেম্বর, ২০২৪ রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে উদ্বোধন করা হয়েছে ‘হেড টু টেইল।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপ্রেমী, ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় তারকারা।
ঢাকার ‘জন উইকস,’ যারা এতোদিন সাশ্রয়ী মূল্যে পোষা প্রাণিদের খাবারসহ আনুষঙ্গিক অন্যান্য পণ্য ও সেবা পেতে হিমশিম খাচ্ছিলেন, তারা রাজধানীর মাদানি এভিনিউয়ের ১০০ ফিটে অবস্থিত ‘হেড টু টেইল’র ফ্ল্যাগশিপ স্টোরে গিয়ে পোষা প্রাণিদের জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা নিতে পারবেন। রাজধানীর পশুপ্রেমীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে অনলাইনেও (headtotailbd.com) সেবা দিচ্ছে হেড টু টেইল। হেড টু টেইল পোষা প্রাণিদের জন্য বিশেষ গ্রুমিং সেবা প্রদানসহ মানসম্পন্ন পণ্য সরবরাহ করে। এছাড়াও, তাদের স্টোরে বিশেষজ্ঞ পরামর্শ, টিকা প্রদান এবং পোষা প্রাণিদের জন্য প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাবে।
নিজেদের ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন সম্পর্কে হেড টু টেইলের পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক সালমান ফারসি বলেন, “এখন পর্যন্ত যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। পোষা প্রাণিরা আমাদের কাছে শুধুমাত্র প্রাণিই নয়; তারা আমাদের পরিবারের সদস্য। স্টোর উদ্বোধনের মাধ্যমে পশুপ্রেমীদের কাছে আমাদের সেবা পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। হেড টু টেইলে, আমরা সেরা সেবা এবং পণ্য নিশ্চিতে জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে পোষা প্রাণি ও তাদের মালিকেরা একসঙ্গে আরও আনন্দময় সময় কাটাতে পারেন।”
নিজেদের পছন্দের পোষা প্রাণির জন্য মানসম্পন্ন সেবা ও যত্ন নিশ্চিতে পশুপ্রেমীরা এখন ঘুরে আসতে পারেন ‘হেড টু টেইল’র স্টোরে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments