ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে।ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেন ৬টাকা মূল্য কমানো হয়। নির্ধারিত মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে।
শনিবার (৩১ আগষ্ট) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।আজ এসংক্রান্ত এক প্রজ্ঞাপনও জারি করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ বিভাগ।
সরকার গত মার্চ, ২০২৪ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে মূল্য পুননির্ধারন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় ভোক্তা পর্যায় ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১০৬ দশমিক ২৫ টাকা হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ১০৫ দশমিক ৫০ টাকা নির্ধারন করা হয়েছে। পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১৩১ টাকা হতে ৬ টাকা কমিয়ে লিটার প্রতি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার চলতি বছরের মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments