ডাম্পিং ৫১০ ও রেকার ৩৪৩ গাড়ি
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৯৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে মোট ৫১০টি গাড়ি ডাম্পিং ও ৩৪৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ২৯ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি, ৩২৭টি মোটরসাইকেলসহ মোট ৫২৩টি মামলা হয়েছে, যা বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
স্টাফ রিপোর্টার:বরাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানার র্যা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চ ...
সব মন্তব্য
No Comments