আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার, ১১ মে ২০২৬ সকালে তুর্কিশ এয়ারলাইন্সের একটি এয়ারবাস A330 বিমানে অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুগামী ফ্লাইট TK726 বৃষ্টিভেজা রানওয়েতে নামার সময় ডান পাশের ল্যান্ডিং গিয়ারের টায়ারে আগুন ধরে যায়। পাইলট দ্রুত বিমান থামিয়ে জরুরি স্লাইড খুলে দেন। বিমানবন্দরের অগ্নিনির্বাপক দল ও নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানে থাকা ২৭৩ জন যাত্রী ও ক্রুকে মোবাইল প্যাসেঞ্জার স্টেয়ার ও জরুরি স্লাইড দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা এসপি রাজকুমার সিলাওয়াল নিশ্চিত করেছেন, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
অগ্নিকাণ্ডের পরপরই ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম প্রায় ৯০ মিনিট বন্ধ রাখা হয়। এ সময় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা স্থগিত ছিল। রানওয়েতে নেপাল এয়ারলাইন্সের সার্ভিস বাস ও ফায়ার কমান্ডের গাড়ি মোতায়েন করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভেজা রানওয়েতে যাত্রীরা জরুরি স্লাইড দিয়ে নামছেন এবং গ্রাউন্ড ক্রুরা তাদের নির্দেশনা দিচ্ছেন। তুর্কিশ এয়ারলাইন্সের ওই বিমানের রেজিস্ট্রেশন নম্বর TC-JOC। অবতরণের সময় টায়ারে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিমানটি বর্তমানে পরিদর্শনের জন্য টারমাকে রাখা হয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
উল্লেখ্য, ত্রিভুবন বিমানবন্দর নেপালের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। বৃষ্টি ও পাহাড়ি আবহাওয়ার কারণে এখানে অবতরণ প্রায়ই চ্যালেঞ্জিং হয়। এর আগেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলগামী তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইঞ্জিনে আগুন লাগার সন্দেহে কলকাতায় জরুরি অবতরণ করেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের হালনাগাদ তথ্য জেনে বিমানবন্দরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments