ইতলী প্রতিনিধি: রবিবার ২১ আগষ্ট সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের মন্তেভেরদে “এশিয়ান রেষ্টুরেন্টের হলরুমে” মন্তেভেরদে আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ভয়াল ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান বুলেটের পরিচালনায় শোক ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক. আয়েবার যুগ্ম সাধারন সম্পাদক এমএ রব মিন্টু।তিনি ১৫ই আগস্ট ও ২১ শে আগস্ট বাংলাদেশের ইতাহাসে কলংকজনক অধ্যায়। এই দুইটি ঘটনা একই সুত্রে গাথা। ১৫ই আগস্ট মোস্তাক গংদের গভীর ষড়যন্ত্রের ছিলো ঠিক তেমনি ২১ শে আগস্ট সরসরি তথাাকথিত যুবরাজ তারেক জিয়ার ষড়যন্ত্রের নীল লকশা। আল্লাহ আমাদের নেত্রীকে বাংলাদেশের সেবা করার জন্য বাঁচিয়ে রেখেছে। রব মিন্টু বলেন, ৭৫ এর ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। যেকোন সময় ছোবল মারতে পারে। তাই আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক আওয়ামী লীগ নেতা শাফিজুল হক শাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রিইছ উদ্দিন রাকিব, ইতালী মহিলা আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা মিতা। আলোচনা সবায় আরো বক্তব্য রাখেন রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, আওয়ামী লীগ নেতা এআর আহমেদ তপু, সাবেক ছাত্রনেতা লিমন হোসাইন, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ছাত্রলীগ ইতালী শাখার যুগ্ম সাধারন সম্পাদক আলি রেজা রাজুসহ আরো অনেকে। আলোচনা শেষে শেখ হাসিনার দীর্ঘয়ু কামনায় ও শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েছেন। সোমবার ...
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।সোমবার (১২ অ ...
সব মন্তব্য
No Comments