ডেস্ক রিপোর্ট : তুরস্ক উপকূলে ৪৫ জন অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে ৮জন নিখোঁজ রয়েছে। বাকী ৩৭ জনকে দেশটির নৌবাহিনী জাহাজ ও বিমান দিয়ে উদ্ধার করেছে। শুক্রবার (২৩ জুলাই) এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় শহর কাস থেকে দক্ষিণ-পশ্চিমে ২৫৯ কিলোমিটার দূরে বৃহস্পতিবার ওই নৌকাডুবির খবর পায় নৌবাহিনী। এরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু হয়। এসব অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের তা জানা সম্ভব হয়নি।
তুরস্ক মূলত ইউরোপের প্রবেশ দ্বার হওয়ায় প্রতি বছর অনেক অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকিয়ে তুরস্ক থেকে ইউরোপের পথে সমুদ্র যাত্রা করে। অনেকে দালালের খপ্পরে পড়ে অর্থ খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌকায় ওঠে সমুদ্র পারি দেওয়ার চেষ্টা চালায়। -আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments