প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার, ২৩ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের কাছে হোয়াইট হাউসের একটি গেটে এক ব্যক্তি এসে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজনের গুলিতে নাকি আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের কোনো সদস্য আহত হননি।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট নিরাপদ আছেন। তবে গুলির ঘটনা নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
গুলিবিনিময়ের পরপরই হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয়। সেখানে উপস্থিত সংবাদকর্মীরা জানান, পরপর কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। এবিসি নিউজের হোয়াইট হাউস প্রতিবেদক সেলিনা ওয়াং সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে বলেন, গুলির শব্দ শোনার পর তাদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনাস্থলে এফবিআই সদস্যরা সিক্রেট সার্ভিসকে সহায়তা করছেন এবং তদন্তে কাজ করছেন। স্থানীয় কয়েকজন সাংবাদিকের দাবি, ঘটনাস্থলে অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হোয়াইট হাউসের নিরাপত্তা অবরোধ তুলে নেওয়া হয়।
ঘটনার কারণ ও সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সিক্রেট সার্ভিস। তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments