আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২(খ) উপধারা প্রয়োগ করে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ রাজ্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাতে। তার আগেই সন্ধ্যায় রাজভবন থেকে এক পাতার নির্দেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, “সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে ৭ মে ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়া হলো।” এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিলুপ্ত হলো এবং রাজ্যে অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হবে।
৭১ বছর বয়সী তৃণমূল নেত্রী আগেই অভিযোগ করেছিলেন, বিধানসভা ভোটে বিজেপি ইভিএমে কারচুপি ও ভোট লুট করেছে। তাঁর দাবি, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশে তাঁর দলকে হারিয়েছে এবং গেরুয়া শিবির ‘অনৈতিকভাবে’ জয় পেয়েছে। সেই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে থাকার চেষ্টা করলেও রাজ্যপালের সিদ্ধান্তে তাঁকে পদ ছাড়তে হলো।
কেন্দ্রীয় সরকারের প্রাক্তন সচিব জওহর সরকার জানান, বিধানসভার মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপালকেই রাজ্যের অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাতে হবে। নতুন মুখ্যমন্ত্রীর শপথ না হওয়া পর্যন্ত রাজ্য চলবে রাজ্যপালের তত্ত্বাবধানে। নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া এখন রাজভবন ও নির্বাচন কমিশনের নির্দেশনার ওপর নির্ভর করছে।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments