বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বিনা নোটিশে বন্ধ হয়ে পড়েছে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) শিক্ষক সমিতির কর্মবিরতি চলমান থাকায় ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ তাদের সাথে আসা অভিভাবকবৃন্দ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, গতকাল কোন কারণ না জানিয়ে বিকালের দিকে ভর্তি কার্যক্রম বন্ধ করা হলেও পরবর্তীতে ভর্তি কার্যক্রম সচল করা হয়। পূর্বের দিনের মত নোটিশ আকারে ভর্তি কার্যক্রম চলমান থাকার কথা বলে হঠাৎ করে ভর্তি কার্যক্রম বন্ধের বিষয়টি এক প্রকারের জটিল পরিস্থিতিতে ফেলেছে আমাদের। প্রশাসনের এ ধরনের দায়সারা কর্মকাণ্ডে আমরা বিস্মিত। একইসাথে অনেক দূর থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে তারা আরও জানান।
এদিকে গতকাল থেকেই এক প্রকারের উদ্ধুদ্ধ পরিস্থিতির দেখা দিয়েছে বিশ্বলবিদ্যায় প্রাঙ্গণে।
এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের প্রফেসর ডীন ড. মো. শাহজাহান জানান, ভর্তি কার্যক্রম বন্ধ নয় স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে রেজিস্ট্রারের সাথে যোগাযোগ কর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ভর্তি কমিটির সাথে বিভিন্ন অনুষদের ডীনরা সম্পৃক্ত। এ বিষয়টি আমাদের হাতে নেই। যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে তারা বলতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments