স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা। এর মধ্যে পদ্মা সেতুতে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা এবং যমুনা সেতুতে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। রোববার ৩১ মে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে যমুনা সেতু দিয়ে পার হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। বিগত বছরগুলোর তুলনায় এবার যানবাহনের চাপ বেশি থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে বড় কোনো দুর্ঘটনা বা যানজট হয়নি।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ হয়েছে।”
এই সাফল্যের জন্য সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, সেনাবাহিনী, স্বাস্থ্যসেবা বিভাগ, পরিবহন মালিক সমিতি, কুরবানির পশুবাহী ট্রাক চালক, স্থানীয় সাংবাদিক এবং পরিবহন শ্রমিকদের আন্তরিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সবার দায়িত্ববোধের কারণে এবারের ঈদুল আজহা সবার জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ হয়েছে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments