শরীফুল ইসলাম,জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় চলমান জলাশয় সৌন্দর্যবর্ধন কাজের নকশা পর্যালোচনা ও সংস্কারের সুপারিশ প্রদানের জন্য ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২২ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে তাঁর অফিস সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত লোকাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির (এল.পি.আই.সি.) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আহবায়ক এবং উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য-সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। এই কমিটি জলাশয়ের চতুর্দিকে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধন কাজটি সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত মূল নকশা এবং ডিটেইল ড্রইং পর্যালোচনা করবে। পর্যালোচনার পর কাজটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।
সভায় জানানো হয়, প্রণীত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক প্রয়োজনীয় সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া প্রকল্পের ডিপিপি-তে (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল) বরাদ্দকৃত অর্থের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, প্রফেসর ড. তপন কুমার সরকারসহ বিভিন্ন হলের প্রভোস্ট, প্রকৌশলী এবং ঊর্ধ্বতন শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments