ডেস্ক রিপোর্ট: বৈচিত্রতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিতের অংশ হিসেবেপ্রতিষ্ঠানে নারীগাড়ি চালকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময়কর্মক্ষেত্রেনারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ-সমতা নিশ্চিতে কাজ করে।এই নিয়োগটি কর্মক্ষেত্রে নারীদেরবিকাশে সহায়তা এবংগতানুগতিক ধারার বাইরের ক্ষেত্রগুলোতেও নারীদেরঅংশগ্রহণ নিশ্চিতে ব্র্যাক ব্যাংক যে প্রতিশ্রুতিবদ্ধ, তারই প্রতিফলন।
নিয়োগপ্রাপ্ত শারমিন আক্তার শান্তা এবং তুলনা আক্তার ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ সম্পন্ন করার পর একটি প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক কর্তৃক নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর (অব.) বলেন, “একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক ‘কেউ রবে না পিছিয়ে’ মতবাদে বিশ্বাসী।আমরা নারীর ক্ষমতায়নে দেশে প্রচলিত উদ্যোগের বাইরে গিয়েও কাজ করার চেষ্টা করি।নারী সদস্যদের আমাদের প্রতিষ্ঠানের পরিবহন চালক হিসেবে নিয়োগ করতে পেরে আমরা সত্যিই অনেক গর্বিত।আমাদের এই উদ্যোগটি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নতুন এক যুগের দ্বার উন্মোচনকরল, যেখানে কাউকে তাদের লিঙ্গ-পরিচয় দ্বারা মূল্যায়ননা করে বরং তারমেধা এবং প্রতিভা দ্বারা মূল্যায়ন করা হবে।”
এর আগে যুগান্তকারী উদ্যোগের অংশ হিসেবেব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানেট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী এবং এসিড আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের নিয়োগ প্রদানের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিনিশ্চিতের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিল।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments