তেহরান বলছে ‘এখনও সময় লাগবে’
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ অবসানের চুক্তি আজ রবিবার সই হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘দ্য ডিল ইজ শিডিউলড টু গেট সাইন্ড টুমরো, অ্যান্ড ইমিডিয়েটলি আফটার ইট ইজ সাইন্ড, দ্য হরমুজ স্ট্রেইট ইজ ওপেন টু অল।’ অর্থাৎ চুক্তি সইয়ের পরপরই জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব জাহাজের জন্য খুলে দেওয়া হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, নতুন এই চুক্তি হবে ‘এ ওয়াল টু নো নিউক্লিয়ার ওয়েপন’। ট্রাম্পের ভাষায়, ইরান আর কখনও পরমাণু অস্ত্র চাইবে না, কিনবেও না, তৈরি করবেও না।
ট্রাম্প আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সই হওয়া ২০১৫ সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ ছিল ‘সহজ, সুন্দর ও মসৃণ পথে পরমাণু অস্ত্রের দিকে যাওয়া’। কিন্তু তাঁর নতুন চুক্তি হবে ‘ঠিক তার উল্টো’। এই চুক্তিতে ‘নো মানি উইল এক্সচেঞ্জ হ্যান্ডস’ অর্থাৎ ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না বলেও জানান তিনি। তিনি আরও যোগ করেন, পরিস্থিতি শান্ত হলে যুক্তরাষ্ট্র ‘নিউক্লিয়ার ডাস্ট’ সংগ্রহ করতে ইরানে প্রবেশ করবে।
তবে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএমএইল বাঘাই জানিয়েছেন, রবিবার চুক্তি সই হচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে তিনি বলেন, ‘ইট উইল নট বি টুমরো’, তবে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ সমঝোতা স্মারক সই হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার প্রেস টিভিকে বলেন, প্রাথমিক সমঝোতা স্মারকটি কেবল ভবিষ্যৎ পরমাণু আলোচনার সূচনা বিন্দু হবে। তাঁর মতে, সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালীর প্রশাসন ইরান ও ওমানের হাতেই থাকবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরে আলোচনা হবে।
এদিকে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও শনিবার বলেন, দুই পক্ষ একটি কাঠামোগত শান্তিচুক্তিতে সম্মত হয়েছে এবং রবিবার ইলেকট্রনিক সইয়ের প্রস্তুতি চলছে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ইটস এ গ্রেট ডিল অ্যান্ড এ ভেরি স্ট্রং ডিল’, তবে সইয়ের সুনির্দিষ্ট সময় নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইরান হরমুজ প্রণালী অবরোধ করে রাখে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ে এবং হাজারো মানুষ প্রাণ হারায়। যুদ্ধবিরতির খবরে শনিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে ৮৭ ডলারে নেমেছে। তবে চুক্তির খসড়া এখনও প্রকাশ করা হয়নি এবং তেহরানের কট্টরপন্থীরা চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি ...
সব মন্তব্য
No Comments