ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।
‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের ছোট ভিডিও বানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে পোস্ট করতে পারবেন। পোস্টের সময় #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
যোগ্য প্রতিটি ভিডিওর জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এ অনুদান দেওয়া হবে। এই তহবিল দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়ানোর কাজ করছে।
মেটলাইফ ফাউন্ডেশন ইতিমধ্যে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি শিক্ষা ও ক্রীড়াভিত্তিক কর্মসূচি এগিয়ে নিতে ব্যবহার হবে।
মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী আলা আহমদ বলেন, ‘ফুটবল মানুষকে এক করে, আর শিক্ষার সঙ্গে যুক্ত হলে এটি নতুন সুযোগ তৈরির শক্তিশালী মাধ্যম হয়। এই চ্যালেঞ্জের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের মানুষ সহজে ও আনন্দের সঙ্গে একটি অর্থবহ উদ্যোগে অংশ নিতে পারবেন।’
চ্যালেঞ্জে অংশ নিতে বিশেষ দক্ষতা লাগবে না। যে কেউ নিজের মতো করে ফুটবল জাগলিংয়ের চেষ্টা করে ভিডিও শেয়ার করতে পারবেন।
কর্মসূচি চলবে ১২ মে থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত, অথবা নির্ধারিত অনুদানের লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত। অনুদানের জন্য ভিডিওতে নিরাপদভাবে ফুটবল জাগলিং বা চেষ্টা করতে দেখা যেতে হবে। নির্ধারিত শর্ত পূরণ না হলে গ্লোবাল সিটিজেন ভিডিও বাতিল করতে পারবে।
বিস্তারিত জানতে ফুটওয়ার্ক ফর ফিউচার্সের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments